Ad Code

Responsive Advertisement

আমার শিক্ষা জীবণ

আমার জন্ম ১৯৯৩ সালে ২৫শে জুলাই, সাতক্ষীরা জেলার তালা উপজেলা।
আমার শিক্ষা জীবন শুরু ১৯৯৮ সালে প্রথম শ্রেণীর ছাত্র গ্রামের বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এখান থেকে পঞ্চম শ্রেণী পাস করি ২০০৩ সালে,
আমার ইচ্ছা ছিল স্কুলে ভর্তি হবো কিন্তুু আমার বাড়ির পাশে মাদ্রাসায় ভর্তি করে দিলো আমার বাবা।আমি যেহুতু আরবি পারি না তাই হুজুরা আমাকে ৬ষ্ঠ শ্রেণিতে উঠালো না তাই ৫ম শ্রেণী পাশ করেও ৫ম শ্রেণীতে ভর্তি হতে হলো।আমার ৩য় শ্রেণী থেকে ৯ম পর্যন্ত আমার রোল ১-৪এর ভিতর ছিলো। ২০০৮ সাল যখন ৯ম শ্রেণীতে পড়ি তখন আমার মস্তিসকে অসুখ হলো আমি আমার সমস্ত স্মৃতি শক্তি হরিয়ে ফেলি,তার পর অনেক ডাক্তার-কবিরাজ দেখালো,কেউ কেউ বলতো জ্বিনে ধরেছে,তার পর খুলনায় ডাঃ ফরিদউজ্জামান কে দেখিয়ে আল্লাহর রহমতে আজ অনেকসুস্থ (এই দিনের কথা মনে পড়লে আজো আমার দুচোখে জল চলে আসে) । তো আবার ৯ম শ্রেণীতে থেকে গেলাম তার পর ২০১১ সালে দাখিল(SSC) পরিক্ষা দিলাম পরিক্ষা শুরু হয় ০১/০২/১১বাংলা দিয়ে আর ১০-০৩-১১ ব্যবহারিক পরিক্ষা দিয়ে শেষ হয়।তার পর ফলাফলের পালা ফলাফল দেয় ১২/০৫/২০১১ আরা ফলাফল হয় ৪.৩৭। মা শুনে বললো আমি মনে করেছিলাম তুই পাশ করতে পারবি না । তার পর আমার ইচ্ছা হলো কপ্মিউটার ইনজিঃ হবো তাই সাতক্ষীরাতে পরিক্ষা দিলাম মাত্র ১টা বই ১মাস পড়ে, আমাকে ২য় মেধা তালিকায় রেখে দিলো ।তার পর আমার মাথায় কি বুদ্ধি এলো আমি আর ওখানে পড়বো না এদিকে কলেজের ভর্তি তারিখ শেষ কি আর করা জরিমানা দিয়ে পাশের গ্রামের কলেজে ভর্তি হয় ০৭-০৬-১১ সালে। যেহুতো মাদ্রাসায় ইংরেজী গ্রামার ছিল না তাই গ্রামার আমি জানি না, নুরুল্লাহ্ স্যারের ইংরেজী ব্যাচে ভর্তি হয়, এমন কোন দিন ছিলনা যে স্যার আমাকে বকেনি,কেটে গেল দু,বছর । ০১/০২/১৩ তারিখে শুরু হয় এইচ,এস,সি পরিক্ষা বাংলা দিয়ে এবং শেষ হয় ২০-০৩-১৩ তারিখে ব্যবহারিক দিয়ে। এবার ফলাফলের পালা । ০৩/০৮/২০১৩ তারিখে ফলাফল দিলো হলো ৩.৬০ খুবই খারাফ ফলাফল। তার আমি কোন কোচিং বা ব্যাচে ভর্তি না হয়ে একটা প্রজেক্ট এর কাজে চলেগেলাম, একটি NU ভর্তি গাইড কিনে কিন্তুু পড়ার সময় পেতাম না। সকাল ৮টায় বের হতে হতো আর রাত ১০বেজে যেত হোটেলে ফিরতে তার পর আবার Data Input করে Mail করতে হতো। এর ভিতর আমার ভাইকে ফোন করে বললাম অনলাইনে আবেদন করতে । তার পর পরিক্ষার তারিখ দিলো আমি তখন ফরিদপুর সদরে । ফরিদপুর থেকে খুলনার টিকিট কেটে আগের দিন চলে এলাম তার পরের দিন পরিক্ষা দিয়ে আবার ফরিদপুরে ব্যাক করি।যখন ফলাফল দিলো আমি তখন কুয়াকাটা ১ম মেধা তালালিকায় নাম আসেনি তারপর সাবজেক্ট দিলো ইসলামের ইতিহাস ,সুন্দরবন কলেজ খুলনা।   ২১-০৫-১৫ থেকে ১১-০৬-১৫ তারিখ পর্যন্ত অনার্স ১ম বর্ষের পরিক্ষা এখনো ফলাফল দেয়নি। বর্তমান BA ২য় বর্ষের ছাত্র.   (আজ ১৩-০৮-১৫)। ..............সূত্রঃ আমার ডাইরি
..................................আমার এখন আর আগের মত পড়া মনে রাখতে পারি না ।নিতে পারি না কোন টেনশন সামান্যও না। জানি না আমি আমার ভবিষ্যত ………………………

Post a Comment

0 Comments

Close Menu