Ad Code

Responsive Advertisement

প্রথম বিদ্যালয় ,শৈশব স্মৃতি

শৈশবের প্রথম শিক্ষা প্রতিষ্টান। আগে নাম ছিল ৬৭নং রেঃ প্রাথমিক বিদ্যলয় বর্তমানে ১৭৮ নং বালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।স্কুলটি দেখলেই মনে পড়ে সেই ছেলেবেলার কথা,কত ছোটাছুটি লাপালাপি বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরা। কপোতক্ষ নদের তীরে লাল কাঁকড়া ধরা আর বাবু স্যারের হাতে মার খাওয়া। জাম্বু বাহিনী ও রোকন বাহিনীর ভয়ে ভয় পাওয়া। আমরা দুই কাজিন এক সাথে স্কুলে যেতাম আজও দুই কাজিনের কার নাম কোনটা অনেকই বলতে পারে না। ভয় পেতাম হেড স্যার কে ও মাঝে মাঝে ওনার শালাও ক্লাস নিতো । মনে পড়ে রমিজ স্যারের কথা সেই কাদা মাখা পথে সাইকেলে একটি টিফিন বাটি ও একটি কালো ছাতা নিয়ে আসতো । মিস করি সেই সব দিন গুলোকে।

Post a Comment

0 Comments

Close Menu