সাধারন ডায়রি বা জিডি ,এন্ট্রি কিঃ
সাধারন ডায়রি বা জিডি ,এন্ট্রি এর পূর্ন অর্থ হল general diary entry.                                                                    
কিভাবে একটি সাধারন ডায়রি লিখবেন ঃ একটি সাধারন ডায়রি লিখা খুব জটিল কোন বিষয় নয়।যে কোন ব্যক্তিই সাধারন ডায়রি লিখতে পারেন যদি তিনি ঘটনা সম্পর্কে অবগত থাকেন ।আপনি জে থানাধীন এলাকায় বাস করেন বা অপরাধ যে থানাধীন এলাকায় সংঘটিত হতে পারে বলে আপনি আশষ্কা করেছেন যেমন-অপরাধ সংঘটনের এলাকার থানার নাম যদি  মতিঝিল থানা হয় তবে আপনি সাদা কাগজে প্রথমে লিখবেন ।-
বরাবর,
অফিসার ইন-চার্জ,মতিঝিল  থানা ।
 ডিএম্ পি, ঢাকা।
এরপর লিখবেন-
বিষয়ঃ সাধারন ডায়রি করার জন্য আবেদন ।
এরপর -
জনাব -লিখে-
    আপনার নাম,পিতার নাম,ঠিকানা লিখি ঘটনার সংক্ষিপ্ত বিবরন লিখবেন এবং সময়  ও তারিখ উল্লেখ করবেন ।বিবরন লিখা শেষ্ করে নিবেদক লিখে আপনার নাম ও আপনার সাথে যোগাযোগার জন্য ঠিকানা এবং ফোনঃ নাম্বার যদি থাকে লিখবেন ।লেখা শেষ করে এর ২টি কপি করবেন ।একটি কপি থানায় রেখে দিবেন এবং একটি কপি সংশ্লিষ্ট অফিসার স্বাক্ষর করে সাধারন ডায়রির নম্বর ও তারিখ লিখে এবং তদন্তকারী কর্মকর্তার নাম লিখে আপনাকে  দিয়ে দিবে যা আপনি সংরক্ষন করবেন । বর্তমানে আপনি স্ব-শরীরে হাজির হয়ে বা আপনার কোন প্রতিনিধির মাধ্যমে ও সাধারন ডায়রি করতে পারেন।